• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

স্বামী হত্যায় ৭ বছর পর স্ত্রীর পরকীয়া প্রেমিক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৩১২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
স্বামী হত্যায় ৭ বছর পর স্ত্রীর পরকীয়া প্রেমিক মোঃ আনোয়ার হোসেন (৩৫)কে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। আনোয়ার রৌমারী উপজেলার সুখেরবাতী গ্রামের হারেছ আলীর পুত্র।

পুলিশ জানায়, রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের মিয়ার চর গ্রামের ডিসিষ্ট আসকর আলী ও তার স্ত্রী ফিরোজা বেগম নারায়নগঞ্জের ফতুল্লা থানা এলাকায় বসবাস করছিলেন। গত ২০১৬ সালে আসকর আলীর স্ত্রী ফিরোজা বেগম ও তার পরকীয়া প্রেমিক আনোয়ার হোসেন এবং সহযোগী বন্ধুরা মিলে আসকর আলীকে খুন করে পালিয়ে আসে। এ ঘটনায় ফতুল্লা থানার মামলা নং- ৭২(০২)১৬, ধারা-৩০২/৩৪ রুজু হওয়ার পর থেকে দীর্ঘ ৭ বছর পলাতক থাকা আসামী মোঃ আনোয়ার হোসেনকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সিনাবর খন্দকার পাড়া এলাকা থেকে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশের একটি টিম।

মঙ্গলবার(১৭ অক্টোবর) দুপুরে রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকার জানান, বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যা মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category