• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

স্বৈরাচারমুক্ত দেশের আদালতে আজ আমি ন্যায় বিচার পেয়েছি -বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও কক্সবাজারের জনপ্রিয় নেতা সালাউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচারমুক্ত দেশের আদালতে আজ তিনি ন্যায় বিচার পেয়েছেন।

তার দুটি মামলায় কক্সবাজার আদালতে হাজিরা দিতে এসে আদালত মামলাগুলো স্থগিত করায় তিনি মহান আল্লাহর শুকরিয়া জানিয়ে এ কথা বলেন।

এ সময় আদালত প্রাঙ্গনে সংক্ষিপ্ত ব্রিফিং এ বলেন, তিনি চান স্বৈরাচার আমলে সারাদেশে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর এবং জুলাই আগস্ট বিপ্লবের হাজার হাজার ছাত্র জনতার বিরুদ্ধে যেসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল ওসব মামলা প্রত্যাহার করা হবে এবং নেতাকর্মীরা হয়রানী থেকে মুক্তি লাভ করবেন।

পাশাপাশি তিনি দেশবাসীকে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বৃহষ্পতিবার (২৬ সেপ্টেম্বর) সালাহ উদ্দিন আহমদ কক্সবাজার আদালতে হাজিরা দিতে আসবেন এখবর প্রচার হলে সকাল থেকেই শত শত নেতা কর্মীসহ তাঁর ভক্তরা আদালত প্রাঙ্গনে ভীড় করতে থাকে।

এখন থেকে প্রায় ১৭ বছর আগে সালাউদ্দিন আহমদ যোগাযোগ প্রতিমন্ত্রী থাকার সময় কক্সবাজার আদালত পাড়ায় এসেছিলেন। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি কারাগারে ছিলেন। পরে সরকার বিরোধী তুমল আন্দোলনের সময় তাকে গুম করা হয়েছিল হাসিনার পেটুয়াবাহিনী কর্তৃক। এর পর তাঁকে ভারতের শিলংয়ে নির্বাচিত জীবন কাটাতে হয় ৯ বছর।

৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর সালাউদ্দিন আহমদ দেশে ফিরে আসেন। আজ দুটি মামলায় তিনি কক্সবাজার আদালতে হাজিরা দিতে আসেন।

কক্সবাজারের তুমুল জনপ্রিয় নেতা সালাউদ্দিন আহমদ আদালতে হাজেরা দিতে আসবেন শুনে তার শত শত ভক্তরা সকাল থেকেই কক্সবাজার আদালত প্রাঙ্গনে ভীড় জমাতে থাকে। এই ভীড় সমলাতে আইন শৃঙ্খলা বাহনীকে হিমশিম খেতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category