• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

অন্তর্বর্তীকালীন সরকারকে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম স্বাগত বার্তা

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ রবিবার, ১১ আগস্ট, ২০২৪

মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস-এর নেতৃত্বে নব গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

শনিবার (১০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আমীরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ছাত্র-জনতার অভূতপূর্ব এক গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে ও দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে অর্থবহ গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বতী সরকার গঠন হয়েছে। আমরা এই নবগঠিত সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর ইউনুস ও তার পরিষদকে অভিনন্দন জানাই।

বিবৃতিতে তারা আরও বলেন, দীর্ঘ অপশাসনের আমলে সীমাহীন দুর্নীতি ও দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া বানানো হয়েছে, অন্যদিকে একদলীয় শাসন ব্যবস্থায় গণতন্ত্র ও বাকস্বাধীনতা হীনতায় মানুষ ছিল কোণঠাসা। এই অবস্থায় নতুন অন্তবর্তী সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও স্বস্থি ফিরিয়ে আনায় হবে তাদের প্রধান কাজ। আমরা আশা করি দেশে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করে অতি দ্রুততম সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে সরকার।

তারা আরও বলেন, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এদেশের মানুষের চাওয়া পাওয়া কি তা বুঝতে হবে। ইসলামিক সংস্কৃতির প্রতি গুরুত্ব দিতে হবে। এছাড়া ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতেও সরকার কাজ করবে বলেও আমাদের দৃঢ় বিশ্বাস।

গনতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে নেওয়া সহ সীমাহীন সমস্যা ও সংকট মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া বড় কঠিন কাজ। তবে আমরা বিশ্বাস করি, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস-এর নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ভার গ্রহন করেছেন, এ সরকারের বিজ্ঞ সদস্যগণ তাদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে সফল হবেন ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category