• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

অন্তসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যার ২৭ বছর পর ননদ গ্রেপ্তার

দিনকাল বিডি / ২৮৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অন্তসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যার ২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ননদ মোছা. শামসুন্নাহারকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

গ্রেপ্তারকৃত মোছা. শামসুন্নাহার জেলার ফুলবাড়িয়া উপজেলার হুরবাড়ি গ্রামের জোবেদ আলীর মেয়ে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে র‍্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে সোসবার (৩ অক্টোবর) দ্বিবাগত রাতে রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

এবিষয়ে র‍্যাব-১৪ এএসপি বেলায়েত হোসেন বলেন, জেলার ফুলবাড়িয়া থানার হুরবাড়ী গ্রামের জোবেদ আলীর ছেলে মো. আব্দুল আউয়ালের সাথে মনোয়ারা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের জন্য মনোয়ারা বেগমকে নির্যাতন শুরু করেন।

ঘটনার দিন ১৯৯৪ সালের ১১ ডিসেম্বর রাত ৯ টার দিকে ৮ মাসের অন্তসত্ত্বা মনোয়ারা বেগমকে স্বামী আব্দুল আউয়াল, তার দুই বোন গ্রেপ্তারকৃত আসামী মোছা. সামছুন্নাহার ও হাফেজা খাতুন এবং তাদের ভাতিজা সাইফুল ইসলাম পরস্পর যোগসাজসে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে মনোয়ারা বেগমের মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে প্রচার চালায়।

তবে, মনোয়ারা বেগমের ভাই মো. শহিদুল্লাহর বিষয়টি সন্দেহ হলে তিনি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আসামী সামছুন্নাহারসহ এজাহারনামীয় সকল আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

এএসপি বেলায়েত হোসেন আরও বলেন, সম্প্রতি যাবজ্জীবন সাজ্জাপ্রাপ্ত আসামী শামসুন্নাহারের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করলে র‍্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শামসুন্নাহার দীর্ঘ ২৭ বছর দেশের বিভিন্ন অঞ্চলে ছদ্মবেশে পালিয়ে ছিল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category