• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

অসুস্থ গরু জবাইয়ের চেষ্টা কসাইয়ের জরিমানা।

দিনকাল বিডি ২৪ / ২৩৭ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

কালাই প্রতিনিধি মোঃ ফারুক হোসেন

জয়পুরহাটের কালাই উপজেলায় কুজাইল করিমপুর এলাকায় নবান্ন উৎসব উপলক্ষে রাতের আঁধারে অসুস্থ গরু এনে জবাই করার প্রস্তুতি সময় একটি গরু সহ ভটভটি আটক করেছে স্থানীয় এলাকাবাসী। এলএসডি আক্রান্ত গরু আটকের পর মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: হাসান আলীকে খবর দেন ওই এলাকার জনপ্রতিনিধি কালাম মেম্বার। সরেজমিনে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসুস্থ গরুটি জব্দ এবং অভিযুক্ত মাদারপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে লিটন কসাইকে দশ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাসান আলী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস বলেন, কুজাইল করিমপুর এলাকায় অসুস্থ গরু জবাই করার প্রস্তুতির সময় স্থানীয় এলাকাবাসী আটক করে খবর দেন। প্রাণীসম্পদ কর্মকর্তাসহ আমরা গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ এর ২৪(১) ধারা মোতাবেক দশ হাজার টাকা জরিমানা করা হয়।

কালাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: হাসান আলী বলেন, এলএসডি আক্রান্ত একটি গরু জবাইয়ের প্রস্ততির সময় আটক করেন স্থানীয়রা। এ খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনগণ যাতে প্রতারণার শিকার না হয় এই লক্ষ্যে আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে। কসাইয়ের থেকে মাংস ক্রয় করার সময় অবশ্যই পশুর ফিটনেস সার্টিফিকেট দেখে নেওয়ারও আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category