• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আক্কেলপুরে ট্রেন দূর্ঘটনায় নিহত পরিবারের মাঝে জামায়াতের গাভী প্রদান

দিনকাল বিডি / ২৩৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ট্রেন দূর্ঘটনায় নিহত পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গাভী প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রোয়াইর খাঁ পাড়া গ্রামে নিহত অটোরিকশা চালক আতাউর রহমান আতার পরিবারে গাভী ও বাছুর বিতরণ ও সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রাথী ফজলুর রহমান সাঈদ।
উল্লেখ্য গত ১৭ ফেব্রুয়ারি ১১:৩০মিনিটে আক্কেলপুর উপজেলার বেগুন বাড়ি রেলগেটে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাথে অটো রিক্সার সংঘর্ষে রোয়াইর খাঁ পাড়ার মরহুম মোতাব উদ্দিন এর পুত্র অটোরিকশা চালক আতাউর রহমান আতা (৫২) মৃত্যু বরণ করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও সাবেক চেয়ারম্যান মাওঃ গোলাম কিবরিয়া মন্ডল, সহঃ সেক্রেটারি অ্যাডঃ মামুনুর রশিদ, জেলা প্রচার বিভাগ সেক্রেটারি ও আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম রাশেদুল আলম সবুজ, জামায়াত নেতা শফিউল হাসান, সাখাওয়াত হোসেন, হাবিবুর রহমান, হাফেজ ওয়ালিউল্লাহ, রিপন হোসেনসহ আরো অনেকে । পরে নেতৃবৃন্দ নিহতের কবর জিয়ারত করেন এবং মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
জেলা আমীর ফজলুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সব সময় মানুষের কল্যাণে কাজ করে আসছে। যেকোনো বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে। এ দেশে ইনসাফভিত্তিক কল্যাণকর সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category