• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আচরণবিধি লঙ্ঘনের অপরাধে আওয়ামী লীগ নেতার ৬ মাসের কারাদন্ড

দিনকাল বিডি ২৪ / ১০৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে আওয়ামী লীগের এক নেতার ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে নির্বাচন কমিশনের ভ্রাম্যমান আদালত।দণ্ডপ্রাপ্ত নেতা চরবানিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল কুমার মন্ডল। মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলা নির্বাচন বিধিমালা-২০১৩ এর ৩ (০২) ধারায় অপরাধ প্রমানিত হওয়ায় ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আছাদুল ইসলাম।

আদেশ দেওয়ার পরেই ওই আওয়ামী লীগ নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।দন্ডাদেশ প্রাপ্ত প্রফুল্ল কুমার মন্ডল চরবানিয়ারি এলাকার মৃত আদিত্য মন্ডলের ছেলে।চিতলমারী উপজেলা পরিষদের মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার বড়ালের পক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর সিদ্দিকির এজেন্টকে গালিগালাজ ও প্রার্থীর বিষয়ে ও সৌজন্যমূলক কথা বলায় এই সাজা দেওয়া হয়।

উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কোথাও কোন সমস্যা পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চিতলমারীতে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে প্রফুল্ল কুমার মন্ডল নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category