• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আত্রাইয়ে গুদামে অগ্নিকান্ডে প্রায় দুই লক্ষ টাকার পাট ভস্মিভূত

দিনকাল বিডি / ১৬০ Time View
প্রকাশঃ রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পাঁচপাকিয়া মেসার্স প্রামানিক চাউলকলের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকান্ডে প্রায় দুই লক্ষ টাকার পাট ভস্মিভূত হয়েছে বলে দাবি করেছে গোডাউন মালিক চৌধুরী মাসুদ রানা ।
পাটগুদাম মালিক চৌধুরী মাসুদ রানা বলেন, শনিবার রাতে স্থানীয়রা আমাকে খবর দেয় আমার পাট গুদামে আগুন লেগেছে,আমি এসে দেখি স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে এনেছে।কিন্তু আমার গুদামে রাখা অনেক পাটপুড়ে গেছে। গুদাম ঘড়ে থাকা বৈদ্যুতিক লাইন থেকে শর্টসর্কিট হয়ে এই আগুন লাগার ঘটনা ঘটতে পাওে বলে ধারনা করছেন তিনি। এ ঘটনায় প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মাসুদ রানা।
উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিলডিফেন্স স্টেশন অফিসার মইনুর রহমান জানান,প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে পাট গুদামে আগুন লাগার সুত্রপাত হয়েছে। ওই গুদামের অনেক পাট পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান অনুমানিক দেড় লক্ষ টাকার মতো হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category