• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর ওয়ার্ড কমিটি গঠন, সভাপতি আফতাব ও সাধারণ সম্পাদক আক্তার

দিনকাল বিডি ২৪ / ৩২৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

​মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

​নওগাঁ জেলার আত্রাই উপজেলার ১ নং সাহাগোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৫ নং ওয়ার্ডের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর, ২০২৫) বিকেল ৪টায় বড়ডাঙ্গা গ্রামের বকুলতলায় এই উপলক্ষে এক সম্মেলনের আয়োজন করা হয়।

​সাহাগোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উপদেষ্টা খন্দকার রফিক-এর সভাপতিত্বে এবং গোলাম মেহেরাব আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম।

​প্রধান অতিথি মো. খবিরুল ইসলাম তাঁর বক্তব্যে এলাকার সেবামূলক কাজে নতুন কমিটির সদস্যদের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী বরাবরই মানুষের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের এই নতুন কমিটি গঠনের উদ্দেশ্য শুধু সাংগঠনিক নয়, বরং ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো।

আমরা চাই প্রতিটি সদস্য যেন এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়নে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।
এবং সবার প্রতি আমাদের একটাই আহ্বান-আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখি।

​সম্মেলনে ওয়ার্ডের কার্যক্রমকে গতিশীল করতে নতুন কমিটি ঘোষণা করা হয়। সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মো: আফতাব হোসেনকে সভাপতি এবং হাফেজ মোঃ আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

​এ সময় আরও উপস্থিত ছিলেন, সাহাগোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আব্দুল মানিক, সাধারণ সম্পাদক মোঃ মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান-সহ সাহাগোলা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category