• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আত্রাইয়ে আলোচিত ধর্ষণ চেষ্টা মামলায় অবশেষে একজন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২০১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে আত্রাই থানা পুলিশ ধর্ষণ চেষ্টা মামলায় আসাদুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার গ্রেফতারকৃত আসামিকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি সকাল প্রায় ৮ টার দিকে ঘন কুয়াশার মধ্যে জামগ্রামের আঞ্জুয়ারা বিবি (৪০) নামের এক বিধবা মহিলা তার বাড়ি সংলগ্ন পাকা সড়কে গাছের পাতা ঝাড়ু দিচ্ছিলেন।

এ সময় একই গ্রামের মৃত বুদাই প্রামাণিকের ছেলে আশাদুল ইসলাম (৩৮) ওই বিধবা মহিলাকে জাপটে ধরে জোরপূর্বক বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা করে। এ সময় মহিলাটি তার হাতে থাকা ঝাটা দিয়ে আশাদুলকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। মহিলাটি স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন সোহাগের নিটক বিচার প্রার্থী হলে তিনি বিচার না করেই বিষয়টিকে ধামাচাপা দিতে মহিলাকে চাপ প্রয়োগ করেন। এমনকি বিষয়টি কাউকে জানালে তাকে কর্মসৃজন প্রকল্পের কাজ থেকে অব্যাহতি দেয়ার হুমকি প্রদান করেন। অবশেষে নিরুপায় হয়ে তিনি গত ২৩ জানুয়ারী আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ দাখিলের পর থেকে বেশ কয়েকদিন অতিবাহিত হলেও পুলিশ এ ব্যাপার কার্যকর কোন ব্যবস্থা না নেয়া সংক্রান্ত সংবাদ গত কয়েকদিন থেকে দৈনিক করতোয়াসহ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হলে পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে।

অবশেষে মহিলাটির অভিযাগ মামলা হিসেবে রেকর্ড করে গত সোমবার দিবাগত রাতে আসাদুলকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার এসআই ফিরোজ আহম্মদ বলেন, মামলা রেকর্ডের পর মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গ্রেফতারকৃত আসাদুলকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category