• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ রবিবার, ৩ মার্চ, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ)প্রতিনিধি:
“সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব” প্রতিপাদ্যে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নওগাঁর আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

দিবস উপলক্ষে শনিবার (২ মার্চ) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি এ্যাড. ওমর ফারুক সুমন বলেন, ভোট হলো নাগরিক অধিকার। নির্বাচনের দ্বারা ক্ষমতার পালাবদলের হাতিয়ার।গনতন্ত্র,নির্বাচন, ভোটাধিকার বিষয়ে জনসাধারণ, বিশেষত তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০১৮ সাল থেকে প্রতিবছর জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে।

এছারা গণতান্ত্রিক ব্যবস্থায় সবচেয়ে বড় খুঁটি ভোটাধিকার উল্লেখ করে এতে জনগনের মতামতের প্রতিফলন ঘটে মর্মে অভিমত ব্যক্ত করেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস,আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম,নওগাঁ জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, নাজমুল হক নাদিম, নির্বাচন অফিসার ফেরদৌস আলম,বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category