• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আত্রাইয়ে পর্ণগ্রাফি তৈরির অভিযোগে ৫ ও চুরির অভিযোগে ৪ জন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগে ৫ যুবককে আটক করছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। গত শনিবার সন্ধ্যায় উপজেলার সমাসপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো মহোনঘাষ গ্রামের রতন (৩৫), সমসপাড়া গ্রামের বিনয় কুমার হাওলাদার (৩২), ইসলামপুর গ্রামের রাসেল আলী (২০), তেজনন্দি গ্রামের মাসিদুল ইসলাম (৩৩) ও হিঙ্গুলকান্দি গ্রামের ওমর ফারুক (২৪)। তারা সকলেই সমসপাড়া বাজারের কম্পিউটার ব্যবসায়ী।

জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন থেকে তাদের কম্পিউটারে পর্ণগ্রাফি (অশ্লীল ছবি) তৈরি করে এলাকার যুবসমাজকে বিপথগামী করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা গত শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের এসআই মো. বুলবুল বাদি হয়ে আত্রাই থানায় একটি মামলা রুজু করেছেন। গতকাল রবিবার তাদরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আত্রাই থানা পুলিশ আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলো পাবনা জেলার আটঘরিয়া উপজেলার উত্তরচক কলেজপাড়া গ্রামের রফিকুল ইসলাম (২৫), আত্রাই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের মিলন মৃধা (৩৫), বিহারীপুর গ্রামের রঞ্জু শেখ (৩৫) ও একই গ্রামের আতিকুল ইসলাম (২১)।

আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান বলেন, তাদের কাছ থেকে চোরাই দুইটি ভ্যান উদ্ধার করা হয়েছে। এলাকার গরু ছাগলসহ বিভিন্ন চুরির সাথে তাদের সম্পক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের ধারণা তারা সঙ্গবদ্ধ আন্ত:জেলা চোর চক্রের সদস্য। এদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category