• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আত্রাইয়ে শেখ রাসেল দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৭৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

মিতু মনি,আত্রাই(নওগাঁ)প্রতিনিধিঃ-শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” -এ প্রতি পাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও রাসেল দিবস পালন উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দিবসটি উপলক্ষে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ।

এসময় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,ওসি মোঃ তারেকুর রহমান সরকার,

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রাবেয়া সুলতানা সেতু,সাধারণ সম্পাদক মিতু মনি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category