• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

আদমদীঘিতে অবৈধ ভাবে ফার্নিস ওয়েল তৈরির কারখানায় তিন লাখ টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্ট, বুলবুল আহমেদ ঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর ঈদগাহ মাঠ এলাকায় যানবাহনের টায়ার পুড়ে অভিনব কায়দায় অবৈধ ভাবে ফার্নিস ওয়েল তৈরি করে পরিবেশ দূষণের দায়ে ফারজানা রিসাইক্লিং ওয়েল প্লান্ট নামক এক কারখানার অভিযুক্ত কে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভুমি কর্মকর্তা) ফিরোজ হোসেন।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর ঈদগাহ মাঠ এলাকায় অবস্থিত ফারজানা রিসাক্লিং ওয়েল প্লান্ট নামক কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেনের নেতৃত্বে বগুড়া র‌্যাব-১২ সদস্যদের সহোযোগিতায় অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর এলাকায় বেশ কিছু দিন ধরে বিভিন্ন যানবাহনের টায়ার পুড়ে ফারজানা রিসাইক্লিং ওয়েল প্লান্ট নামক কারখানায় অভিনব কায়দায় অবৈধ ভাবে ফার্নিস ওয়েল তৈরি করায় এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এলাকাবাসীর সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন র‌্যাব-১২ সদস্যদের

সহোযোগিতায় বশিপুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত ওই কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার অভিযুক্তকে পৃথক ভাবে মামলার দুটি ধারায় ১লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করে।
এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ ভাবে ফার্নিস ওয়েল তৈরি কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category