• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে চার জুয়াড়ি গ্রেফতার টাকাসহ সরঞ্জাম উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ২০৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার সময় চারজন জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১ ফেব্রæয়ারী) রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির মুরইল বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক শ্রমিক অফিস থেকে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির মুরইল পূর্বপাড়ার আহম্মাদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫), চাটখইর গ্রামের ওমর আলীর ছেলে মাসুদ রানা উজ্জল (৩৫), পুশিন্দা সরদারপাড়ার মজিবর সরদারের ছেলে জিয়ারুল ইসলাম (২৯) ও মুরইল কোনাপাড়ার মহির মন্ডলের ছেলে বাবলু মন্ডল (৬০)।

আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার বর্মন জানায়, গত বৃহস্পতিবার রাত ৯টায় আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ট্রাক শ্রমিক অফিসের ভিতর তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে।

এমন সংবাদের ভিক্তিতে ওই অফিসে ফোর্সসহ অভিযান চালিয়ে উল্লেখিত চারজন জুয়াড়িকে গ্রেফতার ও ঘটনাস্থল থেকে জুয়া খেলার টাকা, তাসসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে গতকাল শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category