• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে চোরাই গরু উদ্ধার মামলায় মেম্বারের ভাই সেই আজাদুল গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২৮৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির কয়াকুি গ্রাম থেকে চুরি যাওয়া চারটি গরু ২দিন পর পাশের সিংগাহার গ্রামের এক মেম্বারের ভাইয়ের গোয়াল ঘর থেকে উদ্ধার মামলায় সেই আজাদুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে তিনি আদমদীঘি থানায় আত্মসমর্পন করলে তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়। আজাদুল ইসলাম আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির সিংগাহার গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে ও ইউপি সদস্য (মেম্বার) আবু বক্কর ছিদ্দিকের ভাই বলে জানা গেছে।
জানাযায়, গত ১৮ অক্টোবর রাতে আদমদীঘি উপজেলার কয়াকুি গ্রামের মেসবাউল সরকারের গোয়াল ঘর থেকে চারটি দেশী জাতের গরু চুরি যায়। চুরি ঘটনার ২দিন পর গত ২০ অক্টোবর দিবাগত রাতে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমের নেতৃত্বে ফোর্সসহ সিংগাহার গ্রামে আজাদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তার গোয়াল ঘর থেকে চুরি যাওয়া চারটি গরু উদ্ধার করেন। রাতেই গরু গুলোর প্রকৃত মালিক মেসবাউল সরকারের হেফাজতে দেয়া হয়। এসময় আজাদুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। এদিকে চোরাই গরু উদ্ধার মামলায় গত বৃহস্পতিবার সকালে মেম্বারের ভাই পলাতক সেই আজাদুল ইসলাম আদমদীঘি থানায় আত্মসমর্পন করলে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category