• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেলসহ একজন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
অভ্যাসগত ভাবে চোরাই মালামাল নিজ হেফাজতে রেখে কেনাবেচা করার অভিযোগে ফজলু আকন্দ (৪০) নামের এক ব্যক্তিকে একটি নম্বর বিহীন একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ফজলু আকন্দ আদমদীঘি উপজেলার বড়আখিড়া মন্ডলপাড়ার নুর মোহাম্মাদের ছেলে। গতকাল মঙ্গলবার (২৫ জুন) সকাল ৬টায় আদমদীঘির বড়আখিড়া গ্রামস্থ মসজিদের পাশে রাস্তা থেকে তাকে গ্রেফতার ও মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।

আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বড়আখিড়া মন্ডলপাড়ার ফজলু আকন্দ অভ্যাসগত ভাবে চোরাই মালামাল নিজ হেফাজতে রেখে কেনাবেচা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিক্তিতে গতকাল মঙ্গলবার সকাল ৬টায় পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ফজলু আকন্দকে গ্রেফতার ও তার হেফাজত থেকে নম্বরবিহীন একটি পুরাতন লাল কালো রংয়ের ডিসকোভার-১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। আদমদীঘি থানার অফিসার ইনচাজৃ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতকে আদাল তে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category