• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আদমদীঘিতে ট্রাক্টর চুরি নওগাঁর মান্দায় উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ২৫৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

বুলবুল আহম্মেদ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

থানায় অভিযোগের মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে বগুড়ার আদমদীঘি থেকে চুরি যাওয়া ট্রাক্টরটি নওগাঁর মান্দা থেকে উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- পিকআপ চালক রংপুরের সদ্যপুস্করাণী গ্রামের মৃত ফয়জের আলীর ছেলে বেলাল হোসেন (২৫), হেলপার নওগাঁর দুবলহাটির গোলাম রাব্বানীর ছেলে শাকিল হোসেন (২৫) ও নওগাঁ সদররের গোয়ালী উত্তরপাড়ার মৃত কফিল উদ্দীন মোল্লার ছেলে মোয়াজ্জিম হোসেন মোল্লা (৩৭)। বুধবার দুপুরে পিকআপটি জব্দ ও গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, বগুড়ার দুপচাঁচিয়ার কাশিয়াকুড়ি গ্রামের ছাদেক আলীর ছেলে মিলন হোসেন তার ট্রাক্টরটি চালানোর জন্য আদমদীঘির ইসবপুর গ্রামের সাদ্দাম হোসেনকে ড্রাইভার হিসেবে নিয়োগ দেন। গত তিন বছর ধরে সাদ্দাম ওই ট্রাক্টর দিয়ে ইট ভাটায় ভাড়ার কাজ শেষে তার বাড়ির সামনে পাকা রাস্তার পার্শ্বে রাখতেন। সে অনুযায়ী গত রবিবার দুপুর ৩টায় ওইস্থানে ট্রাক্টরটি রেখে চলে যান। পরের দিন সোমবার রাত ৩টায় ঘটনাস্থলে এসে সাদ্দাম ট্রাক্টরটি দেখতে না পেয়ে মিলন হোসেনকে বিষয়টি জানান। ট্রাক্টর মালিক মিলন মঙ্গলবার থানায় একটি অভিযোগ করেন। সেই অভিযোগের সূত্র ধরে আদমদীঘি থানা পুলিশের একটি টিম বুধবার ভোর ৪টার দিকে নওগাঁর মান্দা উপজেলার দাউইল গ্রাম এবং গোপালপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, পিকআপে রাখা ট্রাক্টরের ইঞ্জিন এবং ট্রাক্টরের ইঞ্জিনের খন্ড খন্ড করে কিছু ভাঙা অংশ কয়েকটি ভাঙারি দোকান থেকে উদ্ধার করা হয়। এসময় চোরাই মালবহনকারি পিকআপটি জব্দসহ আসামীদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category