• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে দুই মাদকসেবীকে জেল-জরিমানা

দিনকাল বিডি / ১৩৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে দুই জনকে কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (১৫ মার্চ) দুপুরে নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা দুই জনকে ৪ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার বড়আখিরা গ্রামের ইব্রাহিম প্রামানিকের ছেলে ফিরোজ প্রামানিক (৪২) ও নওগাঁর পিরোজপুর পশ্চিমপাড়ার মৃত ওসমান গনি মোল্লার ছেলে সোহেল রানা (৪৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী জানান, গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাঁজা ও ফেনসিডিল সেবন করার অপরাধে উল্লেখিত দুই মাদকসেবীকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদের ৪ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে মোট ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category