• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ২৪ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার ও তাদের নিকট থেকে ২৪ পিস ট্যাপেন্টাডর ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, নওগাঁ সদরের সুলতানপুর (জেলেপাড়া) এলাকার নবীর সরদারের ছেলে। সে বর্তমান তার শ^শুরবাড়ি আদমদীঘির শালগ্রামে বসবাস করে এবং আদমদীঘি সদরের ডহরপুর গ্রামের মৃত কাশেমের স্ত্রী রেহেনা বেওয়া (৪০)।

গত বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় আদমদীঘির আসামী রেহেনার বসতবাড়ির সামনে থেকে তাদের ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার বর্মন জানান, গত বুধবার সন্ধ্যার পর পর আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামে জনৈক রেহেনা বেওয়ার বাড়ির সামনে মাদক বেচাকেনার খবর পেয়ে সেখানে ফোর্সসহ অভিযান চালিয়ে উল্লেখিত দুই মাদক কারবারি আটক ও তাদের নিজ হেফাজত থাকা ২৪ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। পরদিন বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category