• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে পানিতে ডুবে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

দিনকাল বিডি / ৩৭১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৯ মে, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদরাসার সামনে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আল আলীয় (১০) নামের ৩য় শ্রেনির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে আদমদীঘি সদর ইউনিয়নের শিবপুর গ্রামের সৌদি প্রবাসি আলমগীর হোসেনের ছেলে। গতকাল শুক্রবার (১৯ মে) বেলা ১০ টায় আদমদীঘির শিয়ালশন গ্রামের রাস্তার পাশে মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ছাত্র আল আলীয় শিয়াশন মাদরাসায় ৩য় শ্রেনিতে পড়াশুনা করতো। গত শুক্রবার বেলা ১০টায় মাদরাসার সামনে খেলতে গিয়ে পাশের পুকুরে পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আল আলীয়ের দাদা ময়নুল জানায়, ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে এঘটনা ঘটে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এ ব্যাপারে থানায় এখনো কেউ অভিযোগ করেনি।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category