• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে পুজা পরিষদের নের্তৃবৃন্দের সাথে বিএনপির মত বিনিময়

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিগ ঃ হিন্দুধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব আসন্ন শারদীয় দুর্গা পুজা উপলক্ষে আদমদীঘি উপজেলা বিএনপি’র আয়োজনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও উপজেলার সকল দুর্গা মন্ডবের নের্তৃবৃন্দর সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের রাধাগোবিন্দ কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে চড়কতলা দুর্গা পুজা উদযাপন কমিটির সভাপতি কানাই প্রমানিকের সভাপতিত্বে ও মৃনাল কুমার সরকারের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার।

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবু হাসান,সহ-সভাপতি কামরুল হাসান মধূ, ফরিদুল হক মুক্তা, যুগ্ম সম্পাদক মাসুদ আহম্মেদ, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, গোলাম মোস্তফা, আব্দুস সাত্তারসহ বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদলের নের্তৃবৃন্দ। পুজা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,পুজা উদযাপন পরিষদের নেতা রবীন্দ্র নাথ সাহা,শ্যামল কুমার পাল,সুদেব ঘোষ,অলক মোহন্ত,গঙ্গা বাশপোঁড়,সৌরভ কুমার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category