• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে বিএনপির নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৮৭ Time View
প্রকাশঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি সদরে বিএনপির অফিসে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ সংক্রান্ত দায়ের করা নাশকতা মামলায় এজাহারভুক্ত আসামী আদমদীঘি উপজেলা সদর ইউপির সদস্য ফজলুর হককে জনতা আটক ও বেধড়ক মারপিট করে পুলিশে সোর্পদ করেছে। গত রোববার (১০ নভেম্বর) বিকেল ৫টায় তাকে উপজেলার দিগড়া গ্রাম এলাকায় আটক করা হয়। পুলিশ তাকে অসুস্থ্য অবস্থায় আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। গ্রেপ্তারকৃত ফজলুল হক আদমদীঘি সদর ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য ও কুসুম্বী গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মি ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্ঠি করে বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, কাঠের আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়ে ফেলে। এ ঘটনায় উপজেলা শ্রমিক দলের সভাপতি উপজেলার কুসুম্বী গ্রামের মিজানুর রহমান বাদি হয়ে গত ২৫ আগষ্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারভুক্ত আসামী ইউপি সদস্য ফজলুল হককে জনতা আটক ও মারধর করে পুলিশে সোর্পদ করেন। মামলার তদন্তকারি আদমদীঘি থানার উপ পরিদর্শক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন. গত রোববার সন্ধ্যায় আহত গ্রেপ্তারকৃত ফজলুল হককে আদমদীঘি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category