• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

আদমদীঘিতে বিএনপির যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১১৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি, যুবদল সেচ্ছাসেবক, ছাত্রদল ও কৃষক দলের যৌথ উদ্যোগে ও জেলা বিএনপির প্রবাসি কল্যান বিষয়ক সম্পাক ও গোল্ডেন এ্যারো লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মান্নানের সার্বিক সহযোগীতায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১ এপ্রিল) আদমদীঘি সদরের একটি চাতালে এই দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা শহর বিএনপি সভাপতি এ্যাড, হামিদুল হক চৌধুরি হিরু।

এতে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফজলুল বারী তালুকদার, জেলা বিএনপির সহসভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, জেলা বিএনপির প্রবাসি কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সম্পাদক আবু হাসান, এসএম আখতারুজ্জামান মিঠু, শফিকুল ইসলাম খান লিখন, মামুনুর রশিদ, রাকিবুল হাসান, ছাত্রদল নেতা সাইদুল ইসলাম, নুর আলম সিদ্দীকি রিগ্যানসহ নেতৃবর্গ। পরে সাবেক প্রধান মন্ত্রীর রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category