• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আদমদীঘিতে ভোট গ্রহনকারি কর্মকার্তদের প্রশিক্ষন উদ্বোধনীতে –বগুড়া জেলা প্রশাসক

দিনকাল বিডি ২৪ / ১৫২ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ মে, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম বলেছেন, আগামী ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধ পরিকর। নির্বাচন গ্রহনে কোন শিতিলতা কিংবা পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবেনা। প্রতিটি কেন্দ্রে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ভোট গ্রহনকারি কর্মকর্তাসহ আইনশৃংখলা বাহিনীকে সর্তক অবস্থানে থাকতে হবে।

তিনি নির্বাচনী প্রতিদ্বদ্বিতাকারি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন কোন পেশী শক্তি, হুমকি, কেন্দ্র দখল, কিংবা জোড় করে ব্যালটে সিল মারার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি গতকাল বুধবার (১৫ মে) বেলা ১২ টায় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে সভাকক্ষে নির্বাচনে ভোট গ্রহনকারি কর্মকর্তাদের প্রশিক্ষন উদ্বোধন ও নির্বাচনী অংশ গ্রহনকারি প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন,

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং অফিসার মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোতাহার হোসেন, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসান, প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম খান রাজু, রাশেদুল ইসলাম রাজা, তোফায়েল হোসেন লিটন,

ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর রহমান মন্টি, ইশরাত জাহান কুইন প্রমুখ। এরপর তিনি বেলা ২টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক উপজেলার বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য রাখেন। এর পূর্বে জেলা প্রশাসক আদমদীঘি থানা পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category