• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আদমদীঘিতে মেম্বারের ভাইয়ের আন্ডারগ্রাউন্ড গোয়াল ঘর থেকে চোরাই গরু উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ২৩১ Time View
প্রকাশঃ শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির কয়াকুি গ্রাম থেকে চুরি যাওয়া চারটি গরু ২দিন পর পাশের সিংগাহার গ্রামের এক মেম্বারের ভাইয়ের গোয়াল ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার সিংগাহার গ্রামের গরু ব্যবসায়ী আজাদ প্রামানিক (৪০) এর আন্ডারগ্রাউন্ড গোয়াল ঘর থেকে গরু গুলো উদ্ধার করা হয়।

আজাদ প্রামানিক আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির সিংগাহার গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে ও ইউপি সদস্য (মেম্বার) আবু বক্কর ছিদ্দিকের ভাই বলে জানা গেছে।
জানাযায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকুি গ্রামের মেসবাউল সরকারের গোয়াল ঘর থেকে গত বুধবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে চারটি দেশী জাতের গরু চুরি যায়। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি মামলা হয়।

মেসবাউল সরকারের চুরি যাওয়া গরু গুলো একই ইউনিয়নের পাশের সিংগাহার গ্রামের গরু ব্যবসায়ী আজাদ প্রামানিকের বাড়িতে রয়েছে. এমন গোপন সংবাদের ভিক্তিতে চুরি ঘটনার ২দিন পর গত শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত রাতে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমের নেতৃত্বে ওসি তদন্ত হাসমতুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ সিংগাহার গ্রামে আজাদ প্রামানিকের বাড়িতে অভিযান চালায়।

এরপর তার আন্ডারগ্রাউন্ড গোয়াল ঘর থেকে চুরি যাওয়া চারটি গরু উদ্ধার করেন। রাতেই গরু গুলোর প্রকৃত মালিক মেসবাউল সরকারের হেফাজতে দেয়া হয়। এদিকে আজাদ প্রামনিকের আন্ডাগ্রাউন্ড গোয়াল ঘর থেকে চোরাই চার গরু উদ্ধার করা হলেও গরু ব্যবসায়ী আজাদ প্রামানিক কৌশলে পালায়। এদিকে এ ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায় এলাকার জনমনে নানা প্রশ্ন উঠেছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন গরু চোরচক্রদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category