• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে মোটরসাইকেল চুরি মামলায় দুইজন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘি হাই স্কুলের মাঠের উত্তরে বাসার গ্যারেজ থেকে একই রাতে তিনটি মোটরসাইকেল চুরি মামলায় দুইজনকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো আদমদীঘি উপজেলার উথরাইল জাহানাবাজ গ্রামের সাইদুল কাজীর ছেলে রুহুল আমিন (২০) ও তেতুলিয়া গ্রামের কাজেম প্রামানিকের ছেলে শ্যামর প্রামানিক (৩৮)। গত মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ২১ এপ্রিল (রোববার) দিবাগত রাত ২টায় আদমদীঘি উপজেলা সদরের আইপিজে উচ্চবিদ্যালয়ের মাঠের উত্তরে পাটনীতলা পুকুর পাড়ে জনৈক নজরুল ইসলামের বাসার সকল কক্ষের দরজায় বাহির থেকে লক করে তার গ্যারেজ থেকে তার নিজের ব্যবহৃত একটি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল, ভাড়াটিয়া আদমদীঘি জনস্বাস্থ্য অফিসের উপ সহকারি প্রকৌশরী সুলতান মাহমুদের নিজ ব্যবহৃত একটি এ্যাপাসি আরটিআর ও অপর ভাড়াটিয়া এলজিইডি প্রকৌশলী বিভাগের উপ সহকারি প্রকৌশলী সাখাওয়াত হোসেনের নিজ ব্যবহৃত টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি মোটরসাইকেল একই রাতে চুরি যায়।

এ ঘটনায় বাসার মালিক নজরুল ইসলাম বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ গত মঙ্গলবার রাতে ওইসব মোটরসাইকেল চুরির সাথে জড়িত সন্ধেহে রুহুল আমিন ও শ্যামল প্রামানিককে গ্রেফতার করে। মামলার তদন্তকারি উপ পরিদর্শক ফেরদৌস আলী জানায়, গ্রেফতারকৃত রুহুল আমিনের বিরুদ্ধে বগুড়ার আদমদীঘি, নাটোর নলডাঙ্গা ও নওগাঁ সদর থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে এবং শ্যামল প্রামানিকের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক চুরিসহ একাধিক মামলা রয়েছে। পরদিন বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category