• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে রহস্যজনক নিখোঁজের এক মাসেও সুনীল চন্দ্রের সন্ধান মিলেনি

দিনকাল বিডি / ২৪২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সুনীল চন্দ্র প্রামানিক (৫০) নামের এক মানসিক রোগি নিখোঁজের এক মাসেও তার কোন সন্ধান মিলেনি। সে জীবিত রয়েছে কিনা তা নিয়ে তার স্ত্রী সন্তানরা উৎকন্ঠায় রয়েছে। সুনীল চনদ্র প্রামানিক আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির ভাটোহলি গ্রামের সুবল চন্দ্র প্রামানিকের ছেলে ও দুই সন্তানের জনক। খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে গত শুক্রবার ২৩ (ডিসেম্বর) দুপুরে আদমদীঘি থানায় তার স্ত্রী সুমিত্রা রানী একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ সুনীল চন্দ্র প্রামানিকের স্ত্রী সুমিত্রা রানী জানান, তার স্বামী একজন মানসিক রোগি গ্রাম্য কিছু ব্যক্তির বাধা ও অর্থনৈতিক কারনে তার সুচিকিৎসা করা সম্ভব হয়নি। গত ২৮ নভেম্বর সকাল সাড়ে ৭টায় বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়। তাকে আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অদ্যবদি তার সন্ধান পাওয়া যাচ্ছেনা। তার সন্ধান পেলে ০১৯০২-২৪৯৪৯৭ ও ০১৭৬৩-৬৩৪৮৮৮ নম্বরে যোগাযোগ করতে তার দরিদ্র স্ত্রী আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category