• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে নারীসহ ৭জনের বিরুদ্ধে মামলা

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ জুন, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির কড়ই উচ্চবিদ্যালয়ের দশম শ্রেনির এক স্কুল ছাত্রী (১৬) অপহরণের অভিযোগে নারীসহ ৭জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা হয়েছে। গত শনিবার (১৭ জুন) আদমদীঘি থানায় আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির বেজার গ্রামের ওই ছাত্রীর বাবা বাদি হয়ে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আউশ্যাগাড়ী গ্রামের আবু সাইদ শাহার ছেলে শাকিল শাহা (২১), মনির শাহার ছেলে আব্দুল মজিদ শাহা (২৫) ও নুরজাহান বেগম (৪৫)সহ ৭জনকে আসামী করে এই মামলা দায়ের করেন। পুলিশ ভিকটিম উদ্ধার কিংবা অপহরণকারিদের গ্রেফতার করতে পারেনি।
মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি বেজার গ্রামের ওই স্কুল ছাত্রী বিদ্যালয়ে আসা যাওয়ার সময় ১নং আসামী শাকিল শাহা উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ছাত্রীর বাবা ওই ছেলের পরিবারকে জানালে তারা ক্ষিপ্ত হয়। এর এক পর্যায়ে গত ২৪ মে বিদ্যালয়ে যাবার পথে আদমদীঘির গাড়োহালী বুড়ার পুকুর নামক স্থানে পৌঁছিলে আসামীরা পরস্পর যোগসাজশে ছাত্রীর পথরোধ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে অপহরণ করে। এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় গত শনিবার অপহরণ মামলা দায়ের করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীদের গ্রেফতারে তৎপরতা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category