• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে স্কুল ছাত্রী যৌন নিপীড়ন ঘটনায় মামলা

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ওয়াহেদ আলী ওরফে ধুমশা (৩৪) নামের এক লম্পট কর্তৃক এক স্কুল ছাত্রী যৌন নিপীড়নের শিকারের অভিযোগে মামলা হয়েছে। গতকাল শুক্রবার (৭ জুলাই) আদমদীঘির করজবাড়ি গ্রামের ওই ছাত্রীর বাবা বাদি হয়ে একই গ্রামের মৃত আহমদ আলী আমোর ছেলে ওয়াহেদ আলী ওরফে ধুমশাকে আসামী করে এ মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানাযায়, গত ২৭ জুন মঙ্গলবার সকালে উপজেলার করজবাড়ি গ্রামের ওই স্কুল ছাত্রী (১৩) প্রতিবেশি জনৈক মোস্তর বাড়িতে মুরগির ঘর পরিস্কার করতে গেলে আসামী ওয়াহেদ আলী ছাত্রীকে একা পেয়ে যৌন নিপীড়ন করে। এসময় ছাত্রীটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে তাকে উদ্ধার করে। এসময় লম্পট ওয়াহেদ আলী ওরফে ধুমশা পালায়। এ ঘটনা স্থানীয় ভাবে মিমাংসার কথা বলে একটি মহল কালক্ষেপন ও ধামাচাপা দেয়ার চেষ্টা করে। ফলে মামলা দায়েরে বিলম্ব হয়েছে বলে ভিকটিমের বাবা জানান। মামলার তদন্তকারি উপ পরিদর্শক হজরত আলী জানায়, আসামী গ্রেফতারে তৎপরতা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category