• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত মামলায় দুইজন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় হিরেন্দ্রনাথ বর্মন ওরফে লাদু (৫৫) নামের এক সবজি বিক্রেতা তেল বহনকারি লরীর চাকায় পিষ্ট হয়ে নিহত মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (৬ মে) দিবাগত রাতে আদমদীঘি ইন্দইল আশা ফিলিং স্টেশন থেকে তাদের গ্রেফতার ও লরী আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত হাজি কলিম উদ্দিনের ছেলে আব্দুল বারী (৫৫) ও পতœীতলা উপজেলার শিবপুর হাটবাজারের মৃত আবুল কালামের ছেলে মানিক হোসেন (২৭)।

পুলিশ জানায়, গত সোমবার ( ৬ মে) বিকেলে আদমদীঘির পুশিন্দা গ্রামের হিরেন্দ্রনাথ বর্মন মুরইল বাজারে সবজি বিক্রি করার সুযোগে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে মহাসড়ক পারাপারের সময় নওগাঁগামী ঢাকা মেট্রো-ট- ২২-১২৫০ নম্বর একটি তেলের লরী বেপরোয়া চারিয়ে হিরেন্দ্রনাথ বর্মনকে চাকায় পিষ্ট করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই হিরেন্দ্রনাথ বর্মন মারা যায়।

এ ঘটনায় নিহতের ভগ্নিপতি দুপচাঁচিয়া উপজেলার বেলহালি গ্রামের মৃত্যুঞ্জয় বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করলে ওই দিন রাতেই অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তীর নেতৃত্বে আশা ফিলিং স্টেশন থেকে উক্ত দুইজনকে গ্রেফতার ও তেলের লরী আটক করেন। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category