• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে হত্যার উদ্দেম্যে মারপিট ও শ্লীলতাহানি মামলায় গ্রেফতার-১

দিনকাল বিডি ২৪ / ১২১ Time View
প্রকাশঃ রবিবার, ৭ জুলাই, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে হত্যার উদ্দেশ্যে মারপিট ও শ্লীলতাহানি মামলায় পুলিশ আবু বক্কর ছিদ্দিক (৪৬) নামের এজাহাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে। সে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির মন্দিরপুকুর গ্রামের মমতজ সরদারের ছেলে।
মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার মন্দির পুকুর গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরধরে বাদি রেজাউল করিমের ছেলে রাসেল গত ২২ জুন দুপুরে বিাদমান সম্পত্তি থাকা গাছে আম পাড়তে গেলে তার প্রতিপক্ষ আবু বক্কর ছিদ্দিকসহ তার লোকজন গালিগালাজ করে আম পাড়তে বাঁধা দেয়। বাঁধায় আম না পেরে রাসেল বাড়ি যায়।

এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে বাদি তার স্ত্রী ফেন্সি বেগম ও ছেলে রাসেলকে মারপিটে জখম এবং নারীর শ্লীলতাহানি ঘটায়। এ ঘটনায় চিকিৎসা শেষে বাদি রেজাউল করিম গত শনিবার (৬ জুলাই) আদমদীঘি থানায় একই গ্রামের পরশি আবু বক্কর ছিদ্দিক, তার স্ত্রী শিল্পী বেগম ও ছেলে সাকিব হোসেনকে আসামী করে একটি মামলা দায়ের করলে রাতে পুলিশ আবু বক্কর ছিদ্দিককে গ্রেফতার করেন। মামলার তদন্তকারি উপ পরিদর্শক প্রদীপ কুমার জানান গ্রেফতারকৃতকে গতকাল রোববার দুপুরে াাদারতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category