• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আদমদীঘিতে হামলা মারপিট ও লুটপাটের ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

দিনকাল বিডি / ২০১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ সচিবের কক্ষে হামলা, ভাংচুর মারপিট ও লুটপাট ঘটনায় অত্র ইউপি সচিব কুদরত-এ-ইলাহী বাদি তুষার আহমেদ, রাফি সরকার, সাকিল ও বিপ্লবসহ ১৪জনের নাম উল্লেভসহ অজ্ঞাত আরো ১২জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় গত ১২ অক্টোবর বুধবার রাতে এই মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানাযায়, গত ১২ অক্টোবর বুধবার বেলা ৩টায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে তুষার আহমেদ, রাফি সরকার, সাকিল ও বিপ্লবসহ প্রাং ২৫জন লাঠি লেহার রড চাকু ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনি দলবদ্ধ হয়ে ঢুকে হামলা করে প্রথমে গ্রাম পুলিশ আইন উদ্দিনকে মারপিট শুরু করে।

এসময় সচিব বাঁধা দিতে গেলে তাকেও মারপিটের চেষ্টা করলে সচিব কুদরত-এ-ইলাহী ইউপি চেয়রম্যানের কক্ষে আশ্রয় নিয়ে প্রানে রক্ষা পায়। এসময় হামলাকারিরা ওই গ্রাম পুলিশকে বেদম মারপিট করে সচিবের কক্ষে থাকা প্রিন্টার মেশিন, কম্পিউটার, কাঠের ও প্লাষ্টিকের চেয়ার ভাংচুর গুরুত্বপুর্ন সরকারি কাগজপত্র তছনছ ও নগদ ১ লাখ ৬১ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়।

এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মামলা রেকর্ড নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category