• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে ৩ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে বগুড়ার আদমদীঘি উপজেলা মৎস্য অফিস অভিযান চালিয়ে ৩ লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও মনোফিলামেন্ট কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধংস করেছে। গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেল থেকে সনধ্যা ৭টা পর্যন্ত আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পালেন নেতৃত্বে পুলিশের সহযোগীতায় চাঁপাপুর ইউনিয়নের হাটবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালান।
আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল জানান, আদমদীঘি উপজেলা চাঁপাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ নিধন করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে গত মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাটবাজার, গোবিন্দপুর ও কয়াকুঞ্চি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিক্রি ও বাজারজাত করণে নিষিদ্ধ ৩ লাখ টাকা মূল্যের ৬০টি যার দৈর্ঘ্য ১২ হাজার মিটার চায়না দুয়ারি জাল এবং ১০ হাজার টাকা মূল্যের ২৫টি যার দৈর্ঘ্য সাড়ে ৭ হাজার মিটার মনোফিলামেন্ট কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত এই বিপুল জাল সন্ধ্যা ৭টায় চাঁপাপুর ইউনিয়ন পরিষদের সামনে আগুন লাগিয়ে পুড়ে ধংস করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category