• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘির অপহৃত ছাত্রী ৪ মাস পর বগুড়ায় উদ্ধার অপহরনকারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১২৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম থেকে অপহৃত কলেজ ছাত্রীকে ৪ মাস পর বগুড়ার শিমুলিয়া গ্রাম থেকে উদ্ধার ও মুল অপহরণকারি মোঃ মোমিনকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ। গ্রেফতারকৃত মোমিন আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের জাহিদুল ইসলাম বাচ্চুর ছেলে। গত সোমবার ( ১০ জুন) বিকেলে বগুড়া সদর উপজেলার শিমুলিয়া মন্ডরপাড়ার একটি বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারিকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার (১১ জুন) দুপুরে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা ও গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশনপাড়ার ওই ছাত্রী ১০ম শ্রেনিতে থাকা কালে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর মো: মোমিনসহ তার সহযোগীরা জোড়পুর্বক সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মো: মোমিনসহ তার সহযোগিদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা হয়। উদ্ধার হওয়া ওই ছাত্রীটি নওগাঁ পলিটেকনিক্যাল কলেজে পড়াশুনা করে। এদিকে এই অপহরণ মামলার আসামী মোমিনসহ তার সহযোগিরা জামিনে মুক্ত থাকা কালে গত ২০ জানুয়ারী বিকেলে পূর্বের অপহরণ মামলার আসামী মো: মোমিনসহ তার সহযোগিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশনপাড়ায় ভিকটিমের বাবার বাড়িতে প্রবেশ করে পরিবারের সকলকে অস্ত্রের মুখে ভয়ভীতি ও জিম্মি করে ওই কলেজ ছাত্রীকে আবারো জোড়পুর্বক অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় আদমদীঘি থানায় উপজেলার ছাতিয়ানগ্রামের মো: মোমিন, রবিউল, বাবর ও নওগাঁর প্রিতমের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে আরো একটি অপহরণের মামলা দায়ের করা হয়। ছাত্রীকে অপহরণ করে মোমিন তাকে নিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। এদিকে মামলার তদন্তকারি থানার উপ পরিদর্শক তরিকুল ইসলাম গোপন সংবাদের ভিক্তিতে অপহরণের চার মাস ২০ দিন পর গত সোমবার (১০ জুন) বিকেলে বগুড়া সদরের শিমুলিয়া মন্ডলপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও মুল অপহরণকারি মো: মোমিনকে গ্রেফতার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category