• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘির কয়াকুঞ্চি বিএনপি অফিস ভাংচুর ককটেল বিস্ফোরণ মামলার আসামী গ্রেপ্তার

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির চঁাপাপুর ইউনিয়নের কয়াকুঞ্চি গ্রামে বিএনপির অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় পুলিশ সামছুদ্দিন ফকির ওরফে বাবু (৫৩) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছেন। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে আসামীর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সামছুদ্দিন ফকির ওরফে বাবু আদমদীঘি উপজেলার চঁাপাপুর ইউপির কয়াকুঞ্চি গ্রামের খয়ের আলী ফকিরের ছেলে। 

মামলা সুত্রে জানায়ায়, আদমদীঘি উপজেলার চঁাপাপুর ইউপির কয়াকঞ্চি গ্রামস্থ বিএনপির অফিসে বিগত ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দিবাগত রাত দেড় টায় বে-আইনী জনতায় দলবদ্ধ ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির অফিসে অতর্কিত ভাবে হামলা চালিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাংচুর ও পদদলীত করে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর রাতে আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোজাম্মেল হক সরকারের ছেলে চঁাপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন সরকার বাদি হয়ে ৫৩জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫০জনসহ মোট ২০৩জনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহাভুক্ত আসামী সামছুদ্দিন ফকির ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে ওইদিন দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category