• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আদমদীঘির মাদক কারবারি সেই মিনু ইয়াবাসহ আটক জেল-জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ বুধবার, ২১ মে, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি,

বগুড়ার আদমদীঘির এক ডজন মাদক মামলার আসামী সেই মিনু বেগমকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার (২১ মে) বিকেলে তাকে ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। মিনু বেগম আদমদীঘি উপজেলা সদরের ছোট জিনইর গ্রামের আমিনুল ইসলাম আমুর স্ত্রী। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা মিনু বেগমকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। সে আটক হওয়ার পর এলাকায় স্বস্তি ফিরে আসে এবং গ্রামবাসি মিষ্টি বিতরণ করেন।
আদমদীঘি উপজেলার ছোট জিনইর গ্রামবাসি, পুলিশ জানায়, মিনু বেগম একজন মাদক কারবাির সে তার স্বামী সন্তানসহ পরিবারের লোকজন দীর্ঘদিন যাবত ইয়াবা, ট্যাপেন্টাডল, হেরোইন, নেশার ইনজেকশন, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বেচাকেনা করে আসছে। তার বিরুদ্ধে আদমদীঘি থানাসহ বিভিন্ন থানায় প্রায় ১২ টি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকবার। সে আদালত কর্তৃক জামিনে মুক্ত পেয়ে ফের মাদক বিক্রি করে আসছে। এতে এলাকার যুব সমাজ বিপদগামী হচ্ছে। মিনু বেগমকে গ্রেপ্তারের দাবীতে সম্প্রতি গ্রামবাসি পোষ্টারিং ও মানববন্ধন কললেও সে ছিল ধরাছোঁয়ার বাহিরে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির অদুরে ইন্দইল ব্রিজের পাশে মিনু বেগমের ভাড়া বাসায় নির্বাহি ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে তার শয়ন ঘরের একটি প্লাষ্টিকের পাইপের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয় এবং তৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা মিনু বেগমকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category