• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘি ঔষধের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে শিপ্লা ফার্মেসি নামের এক ঔষধের দোকানে দুর্বৃত্তদের লাগানো আগুনে জীবন রক্ষাকারি ঔষধ, ল্যাপটপ, ফ্রিজ, মূল্যবান কাগজ, আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। গত শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টায় বগুড়ার আদমদীঘি হাসপাতালের উত্তর পাশে সততা ক্লিনিকের নিচে শিপ্লা ফার্মেসিতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভোর ৫টায় আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনেন। শক্রতামূলক: এই ব্যবসা প্রতিষ্টানে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ওই ফার্মেসির মালিক পল্লী চিকিৎসক আতোয়ার রহমান স্বপন দাবী করেছেন।

শিপ্লা ফার্মেসির মালিক আতোয়ার রহমান স্বপন জানান, গত শুক্রবার সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত দোকানে ঔষধ বেচকেনা করার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যান। রাতে পূর্বশক্রতামূলক তার দোকান ঘরের পশ্চিম দিকের জানালার কাঠের চৌকাঠ ও গ্রিল ভেঙ্গে দুর্বৃত্তরা ঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

রাত ৪টায় খবর পেয়ে এসে দোকান ঘরের দরজার সার্টার খুলে দেখেন ঘরের ভিতর দাউদাউ করে আগুন জ¦লছে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর তারা আগুন নিয়ন্ত্রন করলেও দোকান ঘরে রাখা মূল্যবান ঔষধ, ঔষধ সংরক্ষনের ফ্রিজ, একটি ল্যাপটপ, মূল্যবান কাগজ, আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। এতে তার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আফাজ উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারনা বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্ত সার্পেক্ষে অগ্নিকান্ডের সঠিক কারন জানানো যাবে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ বাহিনী আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category