• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফুলবাড়ীতে আলোচনা সভা ও মহড়া প্রদর্শণ

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

মোঃ আশরাফুল আলম
দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি
“দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি,আগামী প্রজন্মকে সক্ষম করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে অগ্নিকান্ড ও ভ‚মিকম্প বিষয়ক মহড়া প্রদর্শণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মহড়া ও সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এসময় তিনি বলেন, দুর্যোগের ক্ষতি হ্রাসে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী প্রস্তুতি কার্যকর ভ‚মিকা পালন করে। সে জন্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন থাকর আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনচার্জ আব্দুল্লাহ্ আল মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর ইসলাম, সমবায় কর্মকর্তা মাজাহারুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান সোহান,সহকারি শিক্ষক আশরাফুল আলম প্রমুখ। সভা শেষে সেখানে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা অগ্নিকান্ড ও ভ‚মিকম্প বিষয়ক মহড়া প্রদর্শণ করেন। এসময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারি, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category