• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আপন ভাগনের হাত ধরে সুখের সন্ধানে মামী !

দিনকাল বিডি ২৪ / ১৯৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ১৯ বছরের আপন ভাগনে মাহিমের হাত ধরে ২৮ বছরের মামী সাথী বেগম প্রেমের আসল রুপ দিতে সুখের সন্ধানে পাড়ি জমিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে সাথী বেগমের স্বামী মোঃ শামীম হোসেন(৪১) বাদী হয়ে রাজশাহী মহানগরীর মতিহার থানায় তার আপন ভাগনে ও স্ত্রী সাথীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
ভ‚ক্তভোগী মোঃ শামীম হোসেন মহানগরীর মতিহার থানার খোজাপুর মহব্বতের ঘাট এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

অভিযোগের বরাত দিয়ে জানাযায়, ভ‚ক্তভোগী মোঃ শামীম হোসেনের আপন ভাগ্নে মাহিম এবং তার স্ত্রী সাথী বেগমের সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় বুধবার বিকাল ৪টার দিকে ভাগনে মাহিম ও তার প্রেমিকা মামী মিলে নগদ ৮০ হাজার টাকা, ১ভরি ৮আনা ওজনের স্বর্ণের গহনা, একটি টেকনো মোবাইল ও একটি বাটন মোবাইল ফোন, নিয়ে চলে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।

পরে ভ‚ক্তভোগী সংবাদ পেয়ে বাড়িতে গিয়ে ঘরের ভিতরে থাকা জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। আশপাশের প্রতিবেশীদের বাড়িতে স্ত্রী ও তার ১৩ বছরের মেয়েকে খোঁজ করেন। তাদের কোথাও না পেয়ে মতিহার থানায় একটি লিখিত অভিয়োগ দায়ের করেন।

এ ব্যপারে জানতে চাইলে মতিহার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন বলেন, ভাগনের সাথে মামি তার মেয়েকে নিয়ে পালানোর ঘটনায় গৃহবধূর স্বামী শামীম হোসেন একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category