• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আমদীঘিতে ৪হাজার ৬০ কৃষক পেলেন বিনামুল্যে প্রণোদনার বীজ ও সার

দিনকাল বিডি ২৪ / ১১৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার ৪হাজার ৬০জন কৃষি উপকার ভোগি কার্ডধারী কৃষক কৃষাণী পেলেন রবি মৌসুমের বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অধিদপ্তর চত্বরে এ বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপ্তি রানী রায়, উপজেলা প্রানি সম্পদ অফিসার ডা: বেনজির আহম্মেদ, পল্লী উন্নয়ন অফিসার তহিদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান প্রমুখ। উল্লেখ্য : আদমদীঘি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪ হাজার ৬০জন কৃষক কৃষাণীদের মাঝে গম, ভুট্রা, সরিষা শীতকালিন পেঁয়াজ, মুগ. মসুর. খেসারী ডাল বীজ ও সার প্রদান করা হয়। এরমধ্যে ১১০ জনকে ২০ কেজি করে গমবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ১৫০জনকে ২ কেজি করে ভুট্রাবীজ ও ৩০ কেজি সার , তিনহাজার ৭শ জনকে ১ কেজি করে সরিষা বীজ ও ২০ কেজি সার, ২০জনকে ১ কেজি করে শীতকালিন পেঁয়াজ বীজ ও ২০ কেজি সার, ১০ জনকে ৫ কেজি করে মুখ ডালবীজ ও ১৫ কেজি সার, ৬০জনকে ৫ কেজি মসুর ডালবীজ ও ১৫ কেজি সার এবং ১০জনকে ৮ কেজি করে খেসারী ডাল বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিনামুল্যে প্রদান হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category