• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আড়ানি স্টেশনে আন্তঃ নগর ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় আড়ানি স্টেশনে তিতুমীর ও বাংলাবান্ধা আন্তঃ নগর ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার আড়ানী রেল স্টেশনে এলাকার সর্বস্তরের জন সাধারণের ব্যনারে এই মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন- রাজশাহী হতে সারা দেশে মোট ১৮টি ট্রেন চলাচল করে। বিভিন্ন সময়ে ট্রেন ক্রচিং তিতুমীর ও বাংলাবান্ধা এক্সপ্রেস আড়ানী স্টেশনে থামিয়ে রাখা হয়। ট্রেন দুটির ট্রপিজ না থাকায় যাত্রীরা বিনা টিকিটে চলাচল করে। তাতে সরকার রাজস্ব হারাচ্ছে। ট্রেন দুটির ট্রপিজ দিলে ৫ উপজেলার ( বাঘা, পুঠিয়া,বাগাতিপাড়া,চারঘাট লালপুর) জনসাধারণ উপকৃত হবে । সরকারের রাজস্ব বাড়বে। ইতিমধ্যে ট্রেন থামানোর দাবিতে এলাকার ব্যবসায়ী ও জনসাধারণের গণস্বাক্ষরসহ পাকশী ডিআর এম ও রাজশাহী রেলওয়ের বিভাগীয় কার্যালয়ে আবেদন করা হয়েছে। প্রয়োজনে উর্ধতন কতৃপক্ষের কাছেও পাঠাবেন।

সরকারের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনে বক্তব্য রাখেন আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, আড়ানী পৌর জামায়াতে আমির মনিরুল আযম জিঞ্জু,আড়ানী পৌর বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক মোন্তাক আহমেদ,সুজাত আহম্মেদ তুফান,প্রভাষক শফিকুল ইসলাম, স্টেশান বাজারের ব্যবসায়ী আমিরুল ইসলাম, খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নওশাদ আলী, শিক্ষক নজরুল ইসলাম, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আবু আফজাল,পৌর ওর্য়াড়ের সভাপতি আফাজ উদ্দিন, পৌর ছাত্র নেতা ফয়সাল প্রমুখ।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category