• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

ইসলামপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. সামিউল হক ফারুকীর পথসভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২৪৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ (ইসলামপুর) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. সামিউল হক ফারুকী।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ইসলামপুর পৌরসভার ১নং ওয়ার্ডে তিনি এক পথসভা ও গণসংযোগ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আমীর মাসুম, এবং পরিচালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর।

পথসভায় প্রধান অতিথি ছিলেন ড. সামিউল হক ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা আমীর রাশেদুজ্জামান, উপজেলা সেক্রেটারি আবু মোছা, উলামা বিভাগের সভাপতি মাওলানা আতিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ড. ফারুকী বলেন, জনগণের ভোট ও দোয়া পেলে ইনসাফভিত্তিক আধুনিক ইসলামপুর গড়ে তুলবো। উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা হবে আমার অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category