• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ইসলামপুরে মহান বিজয় দিবসে ধর্ম প্রতিমন্ত্রীসহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

রফিকুল ইসলাম ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি: জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেছেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি সহ ইসলামপুরের সর্বস্তরের জনগণ।

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,ইসলামপুর প্রেসক্লাব, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠন পুষ্পস্ত অর্পণ করেন।

পরে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। দিনব্যাপী ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা,পুলিশ,আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,স্কুল,কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও কিশোর-কিশোরী সংগঠন কুচকাওয়াজে অংশ নেন।

সময় উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান শাহজাহান, ইসলামপুর এম এ সামাদ পারভেজ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস,

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান খান মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ মোহন মিয়াসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category