• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসলামপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিনকাল বিডি / ২৩৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

রফিকুল ইসলাম রন্জু জামালপুর থেকেঃ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর ) বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ইসলামপুর উপজেলা কার্যালয়ে এ আলোচনা সভা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ, এবি পার্টি জামালপুর জেলার অন্যতম সংগঠক অধ্যাপক মাহবুব উল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি শেরপুর জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট শাহজাহান মল্লীক, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও জামালপুর জেলা যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার রফিকুল ইসলাম রফিক। বিশিষ্ট সমাজসেবক ডাঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এবি পার্টি জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে ১৯৭১ এর বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র, বাৎসরিক ক্যালেন্ডার ও খাবার বিতরণ করা হয়।
প্রধান আলোচক ইন্জিনিয়ার রফিকুল ইসলাম রফিক আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর লক্ষ্য ও কর্মসূচি বিস্তারিত তুলে ধরেন এবং দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে একটা কল্যাণরাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য একসাথে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category