• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠে কৃষাণীর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ শনিবার, ৪ মে, ২০২৪

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈদ্যুতিক ফ্যানের বাতাসে ধান উড়ানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে সাজেদা খাতুন(৪২) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। (৪ মে) শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চর পূবাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজেদা খাতুন ওই গ্রামের মো. হুমায়ুন কবিরের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু হানিফা হানিফ। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, চলমান বোরোধান মাড়াই করে বাড়ির উঠোনে বৈদ্যুতিক পাখার সাহায্যে ধান উড়ানোর সময় হঠাৎ বিদ্যুতের তারে পা লেগে যায় কৃষাণী সাজেদা খাতুন। পরে গুরুতর আহত অবস্থায় ওই কৃষাণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘ ফ্যানের বাতাসে ধান উড়ানোর সময় বিদ্যুতায়িত হয়ে কৃষাণী মারা যান। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category