• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

উপজেলা নির্বাচন বাগাতিপাড়ায় চেয়ারম্যানসহ ১২ প্রার্থীর মনোনয়ন জমা

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন চেয়ারম্যান সহ মোট ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন তিনজন প্রার্থী। রোববার (২১ এপ্রিল) বিকেলে এই তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিস। এদিকে এবারের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেননি বর্তমান চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম গকুল।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দানকারীরা হলেন- উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ৫ নং ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ, পাঁকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসলাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক, জান্নাতুল ফেরদৌস। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি এবং বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, সাবেক উপজেলা ওলামালীগের সাংগঠনিক সম্পাদক কাজী আমানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নবাব আলী এবং সেলিম রেজা।

এছাড়া বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ও মিতা বেগম শিবলী মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বাগাতিপাড়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছেন নির্বাচন কমিশন (ইসি)। এমনকি প্রার্থীরা জামানতের টাকাও জমা দিয়েছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ২৩ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে ও ভোট গ্রহণ হবে ২১ মে।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন বলেন, এবারই প্রথম সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিল করেছেন। হাতে হাতে কোন ফরম গ্রহণ করা হয় নাই। আজ রোববার ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত ছিল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন। আর এই শেষ দিনে এই উপজেলার নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। তিনি আরও বলেন। আগামী ২১ মে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category