• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার তবকপুর ইউনিয়নের বামনপাড়া এলাকার ফজলার রহমানের পুত্র মোঃ শরিফুল ইসলাম(২৮), রাজারহাট উপজেলার ছোট মহিষমুড়ি এলাকার মুকুল চন্দ্র রায়ের পুত্র কাজল চন্দ্র রায়(২৬) ও নিরোধ চন্দ্র বর্মনের পুত্র সুমন চন্দ্র বর্মন(৩২)।

পুলিশ জানায়, গত ৯ ডিসেম্বর রাতে তবকপুর ইউনিয়নের তবকপুর গ্রামের বাইজিদ হোসাইন নিজ ঘরে তার ব্যবহৃত বাজাজ সিটি-১০০ মোটরসাইকেল রেখে ঘুমিয়ে পড়েন।

পরদিন ঘুম থেকে উঠে দেখতে পান তার বসতঘরের দরজা খোলা এবং ঘরে থাকা মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজি করে মটরসাইকেলটি না পেয়ে অজ্ঞাতনামীয় চোরদের নামে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন ভূক্তভোগী বাইজিদ হোসাইন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুজ্জামান আতিকের নেতৃত্বে এসআই শাহ্ আলম, মিজানুর রহমান মিজান, এএসআই হাশেমসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে গত ১৩ ডিসেম্বর চুরির সাথে জড়িত শরিফুল ইসলামকে গ্রেফতার করেন। তার দেয়া তথ্য মতে রাজারহাট থানা পুলিশের সহায়তায়

কাজল চন্দ্র রায়কে তাহার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সাথে জড়িত অপর চোর চক্রের সদস্য সুমন চন্দ্র বর্মনের নিজ বাড়ী থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিভিন্ন তথ্য-প্রযুক্তির সহায়তায় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category