• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে আম পাড়তে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ মে, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুতায়িত হয়ে আতিকুর রহমান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৪ মে) বিকেলে পৌরসভার নিজাই খামার এলাকায়। সে পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা আউদিয়ার পাড় এলাকার আজিমুদ্দির ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আতিকুর রহমান উলিপুর পৌরসভার নিজাই খামার গ্রামে নানা হাবিবুর রহমানের বাড়িতে সুপারি পারার জন্য আমের গাছে ওঠে। সুপারি পাড়া শেষে কাচা বাঁশের কোটা দিয়ে আম পাড়ছিল। এক পর্যায়ে ওই কোটা বিদ্যুতের তারে লাগলে সে বিদ্যুতায়িত হয়ে মারা গিয়ে গাছের ডালে আটকে থাকে। এ সময় নানা হাবিবুর রহমান সুপারি, আম কুড়াচ্ছিল। নাতির কোন সারা শব্দ না পেয়ে উপরের দিকে তাকিয়ে দেখতে পায় সে বিদ্যুতায়িত হয়েছে। এ সময় তার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে সঞ্চালন লাইন বন্ধ করে। এরপর তাকে গাছ থেকে নামিয়ে দেখতে পায় সে মারা গেছে। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category