• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

উলিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনকাল বিডি / ১৬৫ Time View
প্রকাশঃ শনিবার, ৩ জুন, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ৪’শ পিস ইয়াবাসহ সরবেশ মন্ডল(২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। সে বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর এলাকার আরফান মন্ডলের পুত্র।

জানা গেছে, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সাইফুল্লাহ’র নেতৃত্বে সংগীয় ফোর্স প্রত্যন্ত চরাঞ্চল বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মাহমুদ হারানগাটু গ্রামের মুদি দোকানের পূর্বে ফাঁকা জায়গা থেকে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সরবেশ মন্ডলকে গ্রেফতার করা হয়।

শনিবার(৩ জুন) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরুফুজ্জামান জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল সরবেশ মন্ডল। বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category